ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অল্পের জন্য বিষাক্ত কোবরার কবল থেকে বাঁচল কিশোর (ভিডিও)

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

আশেপাশের সব কিছু ভুলে স্মার্টফোন চালাতে চালাতে একটা মুদি দোকানে ঢুকেছিল এক কিশোর। স্মার্টফোনে নজর থাকায় দেখতে পায়নি অদূরেই তার জন্য অপেক্ষা করছে ভয়ংকর বিপদ।

অবশ্য অল্পের জন্য বিষাক্ত ওই সাপের কবল থেকে বেঁচে যায় ওই কিশোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, স্মার্টফোন চালাতে চালাতে মুদি দোকানের ছোট বসার জায়গায় আয়েশি ভঙ্গিতে বসছে ওই কিশোর। তার নজর স্মার্টফোনের দিকেই ছিল।
এ সময় হঠাৎ তার সামনে দিয়ে একটা ইঁদুর দৌঁড়ে পালায়। ইঁদুরটিকে তাড়া করছিল একটা বিষাক্ত কোবরা সাপ। সৌভাগ্যক্রমে শেষ মুহূর্তে স্মার্টফোন থেকে চোখ সরিয়ে ইঁদুরটিকে দেখতে পেয়েই ওই কিশোর দ্রুত দোকান থেকে বেরিয়ে যায়। অল্পের জন্য সাপের কবল থেকে বেঁচে যায় সে।

এরপরও অবশ্য ভিডিওটি শেষ হয়নি। ভিডিওর শেষ পর্যায়ে দেখা যায়, ক্ষুদ্ধ সাপটি দোকানের বিভিন্ন তাকে উঠে ইঁদুরটিকে তাড়া করছে।

ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য হিতানন্দ শর্মা। ভিডিওর ক্যাপশনে হিন্দিতে তিনি লিখেছেন, সৃষ্টিকর্তা স্বয়ং যাকে রক্ষা করেন, তার ক্ষতি কেউ করতে পারে না। ভিডিওটি ভারতের মধ্য প্রদেশের রাইসেন জেলা থেকে ধারণ করা বলে জানা গেছে।

-যুগান্তর অনলাইন

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

অল্পের জন্য বিষাক্ত কোবরার কবল থেকে বাঁচল কিশোর (ভিডিও)

আপডেট সময় : ১১:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫