ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যান্য জরুরি অবস্থার চেয়ে করোনাভাইরাস বেশি মারাত্মক : ডব্লিউএইচও

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যত ধরনের ব্যাধি নিয়ে এখন পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে তার মধ্যে করোনাভাইরাস-কেই সবচেয়ে বেশি মারাত্মক বলে ঘোষণা দিয়েছে সংস্থাটির প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস।

তিনি বলেছেন, ‘বিশ্বের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণের জন্য এই সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমারজেন্সি কমিটির একটি সভা আয়োজন করবেন তিনি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিকভাবে এর আগে আরো পাঁচবার জরুরি অবস্থা জারি করে। ইবোলা প্রাদুর্ভাব নিয়ে দুবার, জিকা, পোলিও এবং সোয়াইন ফ্লু নিয়ে একবার করে জরুরি অবস্থা জারি করা হয়।

জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বে এক কোটি ৬০ লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে এবং সাড়ে ৬ লাখের বেশি মানুষ মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, “বৈশ্বিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে ৩০ জানুয়ারি আমি যখন জরুরি অবস্থা ঘোষণা করি, তখন চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ছিল একশ’রও কম এবং কোন মৃত্যুও ছিল না।”

সূত্র: বিবিসি

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

অন্যান্য জরুরি অবস্থার চেয়ে করোনাভাইরাস বেশি মারাত্মক : ডব্লিউএইচও

আপডেট সময় : ১১:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫