ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে ভয়াবহ ভূমিধসে ২০ জনের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

ভারতের আসামে ভয়াবহ ভূমিধসে ২০ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেও রাজ্যটির দক্ষিণ অংশে প্রচণ্ড বৃষ্টির ফলেই ভূমিধ্বসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, মারা যাওয়া ২০ জনের মধ্যে কাছার জেলার বাসিন্দা সাতজন, আরও সাতজন হাইলাকান্দি জেলার এবং করিমগঞ্জ জেলার ছয়জন। এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিয়েছেন উদ্ধারকারী দল।

এদিকে গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করছে উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্য। আসামে মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে সাড়ে ৩ লাখ মানুষ। সেখানকার গোয়ালপাড়া জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেই রয়েছে নাগাঁও এবং হোজাই জেলা।

সরকারি হিসাবে আসামের বন্যায় এখনও পর্যন্ত ছয়জন মানুষ মারা গেছেন। ৩৪৮টি গ্রাম পানি নিচে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে, বন্যায় আসামে প্রায় ২৭,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

আসামে ভয়াবহ ভূমিধসে ২০ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫