ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

কালের শ্রেষ্ঠ আলেম, কোটি মানুষের নয়নের মনি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

এর আগে, পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন জামায়াতের নেতাকর্মীসহ অনেক সাধারণ মানুষ। দলীয় ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে ফাউন্ডেশন প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। পরে সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন

আপডেট সময় : ১১:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫