ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে আবারও করোনার থাবা, লকডাউনের কবলে ৮০ হাজার পর্যটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

কোভিডের প্রকোপ বেড়ে যাওয়ায় চীনের ‘হাওয়াই’ খ্যাত জনপ্রিয় পর্যটন নগরী সানিয়ায় লকডাউন জারিতে আটকা পড়েছেন ৮০ হাজারেরও বেশি পর্যটক। এক দিনে ২৬৩ জনের কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার পরদিন শনিবার কর্তৃপক্ষ সানিয়া থেকে সব ফ্লাইট এবং ট্রেন চলাচল বাতিল করেছে।

ভ্রমণকারীদের এখন সানিয়া ছাড়ার অনুমতি পেতে হলে সাত দিন ধরে পাঁচটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। বিশ্বে বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে চীনই একমাত্র ‘কোভিড জিরো’ নীতি অনুসরণ করছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবমতে, কোভিড মহামারির শুরু থেকে দেশটিতে ১৫ হাজারেরও কম মৃতু্যর রেকর্ড আছে।

তবে কোভিড ঠেকাতে দেশটির নেওয়া কঠোর বিধিনিষেধ এবং লকডাউনের কুপ্রভাব অর্থনীতির ওপর পড়া নিয়ে উদ্বেগ আছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের নগরী এবং জনপ্রিয় পর্যটনস্থল সানিয়াতে কর্তৃপক্ষ এমন এক সময়ে কড়াকড়ি আরোপ করল, যখন পর্যটনের মৌসুম চলছে। এই কড়াকড়ির মধ্যে সুপারমার্কেট এবং ফার্মেসিগুলো খোলা থাকলেও বিনোদনস্থলগুলো গত সপ্তাহ থেকেই বন্ধ রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

চীনে আবারও করোনার থাবা, লকডাউনের কবলে ৮০ হাজার পর্যটক

আপডেট সময় : ১১:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫