ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়েভে প্রবেশ করেছে রুশ বাহিনী, ক্ষেপণাস্ত্র হামলা ২৫০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

ইউক্রেনের স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত রুশ বাহিনী ২৫০ এর বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের এ কথা বলেন। খবর সিএনএন।

এই কর্মকর্তা বলেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার ব্যালিস্টিক। বেসামরিক অবকাঠামো ও বিভিন্ন আবাসিক এলাকায় এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে এসব লক্ষ্যবস্তুতে হামলা করছে কিনা সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ইউক্রেনে বিরামহীন বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তবে ইন্টারনেট ব্যবস্থা সচল আছে বলে জানান তিনি।

ইউক্রেনে তৃতীয় দিনের মতো রুশ বাহিনীর হামলা চলছে। ইতোমধ্যে রুশ সেনারা রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে ১ লাখ নাগরিক পোল্যান্ডে প্রবেশ করেছে। যারা পালিয়ে গেছেন তাদের সবাইকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ড সরকার।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কিয়েভে প্রবেশ করেছে রুশ বাহিনী, ক্ষেপণাস্ত্র হামলা ২৫০

আপডেট সময় : ১১:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫