ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার গাবতলীতে নৌকা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-নিহত ৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলীতে ভোট কেন্দ্রে নৌকা মার্কার কর্মী সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নারী এজেন্টসহ ৪ জন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাই হাটা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের খোকনের স্ত্রী মেম্বার প্রার্থী কুলসুম আক্তার (৩৫), একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪০), মৃত ইফাত উল্লাহ ছেলে আব্দুর রশিদ (৬০) ও খোরশেদ (৭০)। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার (প্রশাসন) জানান, ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা না করে উপজেলা সদরে ব্যালট পেপার নিতে চায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে আপত্তি জানায় নৌকা মার্কার প্রার্থী ইউনুছ আলী ফকির ও তার সমর্থকরা। এক পর্যায় তারা ভোট কেন্দ্র ঘেরাও করে। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নৌকা মার্কার কর্মীদের সংঘর্ষ শুরু হয়। নৌকা মার্কার কর্মীদের সঙ্গে যোগ দেয় অন্যান্য প্রার্থীদের কর্মী ও সমর্থকরা। সংঘর্ষে কয়েক হাজার নারী ও পুরুষ লাঠি সোঠা নিয়ে হামলা চালায় পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে। ব্যাপক ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে হতাহতের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসলে ভোট কেন্দ্রেই ব্যালট পেপার গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরাপদে উপজেলা সদরে পৌঁছেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বগুড়ার গাবতলীতে নৌকা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-নিহত ৪

আপডেট সময় : ১১:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫