ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ‘লকডাউন’ হবে কিনা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাই নতুন করে দেশ লকডাউনের চিন্তা ভাবনা নেই।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন কথা জানান তিনি।

বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া পরিস্থিতিতে বাংলাদেশ লকডাউন হবে কিনা, সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন বেড়ে গেছে। তবে বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই। দেশ ভালো এবং নিরাপদে আছে তাই কোন বিষয়ে চিন্তার কারণ নেই। বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে।

মন্ত্রীর সাথে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

আবারও ‘লকডাউন’ হবে কিনা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫