ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, হতে পারে জলোচ্ছ্বাস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে।

সোমবার এক সতর্ক বার্তায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্ক বার্তায় বলা হয়, বায়ুচাপের তারতম্যের আধিক্যে ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, হতে পারে জলোচ্ছ্বাস

আপডেট সময় : ১১:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫