ঢাকা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোজিনা ইসলামের মামলা ডিবিতে স্থানান্তর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৯ মে) দুপুরে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার আজিমুল হক।

এদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে। এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়।

মঙ্গলবার (১৮ মে) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তারসংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন।

সেই সঙ্গে বুধবার (১৯ মে) সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এ সময় প্রতিবাদকারীরা অনুসন্ধানী রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা করার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে তার মুক্তির দাবি করেন সাংবাদিকরা। একই দাবিতে গোপালগঞ্জ, ঝিনাইদহ, ফেনী ও ময়মনসিংহে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন সংবাদমাধ্যমকর্মীরা।

এ ছাড়া মঙ্গলবার (১৮ মে) রাতে রোজিনা ইসলাম বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি পাওয়ার বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যান সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। এ সময় রোজিনা ইসলামের প্রতি কোনো অবিচার করা হবে না, তিনি ন্যায়বিচার পাবেন বলে আশ্বাস দেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘এ রকম একটি ঘটনায় সরকার ও সাংবাদিকদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হোক- সেটি সরকার চায় না। পরশুদিন জামিনের শুনানি আছে, সেটি আদালত দেখবেন, সবকিছু বিবেচনা করবেন। তবে এটুকু বলতে পারি অবশ্যই তিনি ন্যায়বিচার পাবেন।’

এ ঘটনায় মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার (২০ মে) তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম এ নির্দেশ দেন।

প্রসঙ্গত, সচিবালয়ে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১৭ মে) রাত সাড়ে ৮টার পরে শাহবাগ থানা পুলিশের একটি টিম সচিবালয় থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যায়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সিব্বির আহমেদ ওসমানী লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

রোজিনা ইসলামের মামলা ডিবিতে স্থানান্তর

আপডেট সময় : ১১:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫