ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসের রকেট হামলায় ২ ইসরাইলি নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

An Isaeli soldier runs past a burning vehicle after a rocket launched from the Gaza Strip, controlled by the Palestinian Hamas movement, landed in the southern Israeli city of Ashkelon on May 11, 2021. - Israel and Hamas exchanged heavy fire, in a dramatic escalation between the bitter foes sparked by unrest at Jerusalem's flashpoint Al-Aqsa Mosque compound. (Photo by JACK GUEZ / AFP)

ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় বিমান হামলা চালানোর পাল্টা জবাব হিসেবে ইসরাইলের অভ্যন্তরে শতাধিক রকেট হামলা চালিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এতে দুই ইসরাইলি নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলাবার গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলায় ২৬ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এর বেসামারিক নারী ও শিশু রয়েছে। হামলায় অন্তত ১২২ জন আহত হয়েছে। এদিকে ইসরাইলি হামলার পাল্টা জবাব দিয়েছে হামাস ও অন্যান্য ইসলামিক দলগুলো। ইসরাইলের সমুদ্র তীরবর্তী আসকেলন শহরে হামাসের রকেট হামলায় দুইজন ইসরাইলি নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৫৬ জন নাগরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

খবরে বলা হয়, গাজা থেকে ১৩ মাইল দূরে ইসরাইলের একটি স্কুলে রকেট গিয়ে পড়ে। সেখানে কেউ ছিল না। এরপর থেকে গাজা সীমান্তের ২৫ মাইলের মধ্যে সব স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

হামাসের মুখপাত্র আবু ওবাইদা জানিয়েছেন, আসকেলন শহরে তারা ১৩৭টি ছুড়েছেন।

এদিকে এপির খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী গাজার বহুতল ভবনে হামলা চালিয়েছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এদিকে পাল্টা হামলা হিসেবে ইসরাইলের অভ্যন্তরে কয়েক শতাধিক রকেট ছুড়েছে হামাস।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলা প্রতিরোধে গাজা সীমান্তে আরও ৫ হাজার সেনা মোতায়েনের আদেশ দিয়েছে। তারা সীমান্ত টহল দেবে।

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।

সোমবার সকালেও একদল ইসরাইলি সেনা অস্ত্রশস্ত্র নিয়ে আল-আকসায় ঢুকে পড়ে।এসময় ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরাইলি বাহিনী।

এর জবাবে সোমবার বিকালে গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরাইলের দিকে রকেট হামলা চালানো হয়।

এরপর সন্ধ্যার দিকে ইসরাইলের বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায়। এতে ৯ জন শিশুসহ ২৪ জন নিহত হয়। এ সময় বিভিন্ন স্থাপনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মঙ্গলবারও বিমান হামলা চালানো হয়। এতে এ পর্যন্ত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

হামাসের রকেট হামলায় ২ ইসরাইলি নিহত

আপডেট সময় : ০৬:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫