ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

ফ্রান্সের রাজধানী প্যারিসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফজলুল হক রুমেল নামে এক প্রবাসী মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার দুপুরে প্যারিসের ক্রীমি-রোজা পার্ক এলাকায় স্কুটারের সাহায্যে খাবার ডেলিভারির কাজ করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মৃত্যুবরণ করেন।

রুমেলের গ্রামের বাড়ি মোলভীবাজার জেলার জুড়ি উপজেলায়। তিনি কাজের পাশাপাশি ফ্রান্স ইলেভেন স্টার ফুটবল ক্লাবের অন্যতম খেলোয়াড় ছিলেন।

রুমেলের এমন অকাল মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। যারা স্কুটারের সাহায্যে হোম ডিলিভারির কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪