ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৭

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে সাতজন নিহত হয়েছেন। তারা সবাই জঙ্গি ছিল বলে দাবি করেছে পুলিশ। অভিযানে চার সেনা সদস্য আহত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে সেনা অভিযান চালানো হয়। তারা একটি মসজিদের মধ্যে লুকিয়ে ছিল। সেখানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই পাঁচজন নিহত হন। আহত অবস্থায় দুইজন সেখান থেকে পালিয়ে যান। পরে তাদের ধাওয়া করে পুলওয়ামার ত্রালে হত্যা করা হয়।

পুলিশ জানায়, জঙ্গিরা আল-কায়দার একটি শাখা সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দ নামে একটি সংগঠনের সদস্য।

পুলিশের আইজি বিজয় কুমার জানান, প্রথমে পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাননি। এরপর জঙ্গিদের বের করে নিয়ে আসার জন্য কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এমনভাবে গোটা অভিযান চালানো হয়, যাতে মসজিদের কোনো ক্ষতি না হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৭

আপডেট সময় : ০৯:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪