ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান থেকে মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের কোচ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪৩৮ বার পড়া হয়েছে

মেট্রোরেল কোচের প্রথম চালান জাপান থেকে বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে। জাপান থেকে এসব কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ মোংলা বন্দরের প্রবেশের অপেক্ষায় রয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কো. লিমিটেডের মহাব্যবস্থাপক ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওহিদুজ্জামান বলেন, জাপানের কোবে বন্দর থেকে ৬টি কোচ নিয়ে জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ এখন মোংলা বন্দরে ভিড়ার অপেক্ষায় রয়েছে। আজ (বুধবার) বিকালেই পুরোপুরিভাবে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে। পরে বন্দরের ৯ নম্বর ইয়ার্ডে কোচগুলো খালাস হবে।

রাজধানীবাসীর যানজট মুক্তির স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ। ২০১২ সালের জুলাই থেকে প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ শুরু হয়। উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল-৬ বাস্তবায়নে খরচ হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫ হাজার ৩৯০ কোটি ৪৮ লাখ টাকা এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ থেকে ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।যার ৭৫ শতাংশ ঋণ হিসেবে দিচ্ছে জাপান সরকারের সহযোগিতা সংস্থা জাইকা।

২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু করা যাবে বলে আশা করছে সরকার।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

জাপান থেকে মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের কোচ

আপডেট সময় : ০৯:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪