ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের চেয়ে দ্বিগুণ দামে বাংলাদেশে টিকা বিক্রি করবে সিরাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

সিরাম প্রতিডোজ করোনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশের কাছ থেকে ৪ ডলার করে নিচ্ছে। আর এই দাম ভারতে ভ্যাকসিনটির দামের চেয়ে ৪৭ শতাংশ বেশি। সিরাম ইন্সটিটিউট কত দামে বাংলাদেশের কাছে ভ্যাকসিন বিক্রি করছে, তা এতোদিন অজানা ছিল।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনটি সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে রয়টার্স।

রয়টার্স বলছে, সিরাম ভারতে দুইশ রুপি বা ২.৭২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২৩০.৯৪ টাকা) প্রতিডোজ করোনা ভ্যাকসিন বিক্রি করবে। আর বাংলাদেশর কাছে প্রতিডোজ ভ্যাকসিন বিক্রি করবে ৪ ডলার বা ৩৩৯.৬২ টাকায়।

এর আগে গেলো নভেম্বর করোনা ভ্যাকসিনের জন্য ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, সিরাম প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে বাংলাদেশকে তিন কোটি ডোজ করোনার ভ্যাকসিন বাংলাদেশকে দেবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

ভারতের চেয়ে দ্বিগুণ দামে বাংলাদেশে টিকা বিক্রি করবে সিরাম

আপডেট সময় : ০৯:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪