ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে গেল অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত; আনা হয়েছে দেড়শ বছরের পুরানো গানে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

২০২১ সাল থেকে নতুন করে বাজছে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত৷ আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবর্তন আনা হয়েছে দেড়শ বছরের পুরানো গানে৷
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের দ্বিতীয় বাক্যটি ছিল ‘আমরা তরুণ ও মুক্ত’৷ পরিবর্তনের ফলে এখন থেকে গাওয়া হবে ‘আমরা এক ও মুক্ত’৷

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘‘জাতি হিসেবে তুলনামূলক নবীন হলেও দেশের ফার্স্ট নেশসনসদের (আদিবাসীদের) সাথে জড়িত আমাদের রয়েছে এক প্রাচীন ইতিহাস৷ এ পরিবর্তনের ফলে তেমন কিছুই হবে না আবার অনেক কিছুই হবে বলে আমি বিশ্বাস করি৷’’

১৭৮৮ সালে প্রথম ব্রিটেনের জাহাজ অস্ট্রেলিয়ার উপকূলে নোঙ্গর করে৷ যার মধ্য দিয়ে পরবর্তীতে নবীন এই রাষ্ট্রের উত্থান ঘটলেও সেখানে আদিবাসীদের বসবাসের ইতিহাস ৬৫ হাজার বছরের৷

প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর ২০২১ এর ১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ানরা তাঁদের জাতীয় সংগীতের একটি ভিন্ন সংস্করণ গাইবেন৷ জাতীয় সংগীতে অস্ট্রেলিয়াকে আর ‘ইয়াং অ্যান্ড ফ্রি’ হিসেবে অভিহিত করা হবে না৷ আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পরিবর্তন৷

আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন আনার দাবি ছিল অনেক দিন থেকেই৷ কিন্তু ডানপন্থী রাজনীতিকদের বিরোধিতায় এ পরিবর্তন এতদিন সম্ভব হয়নি৷

অস্ট্রেলিয়াতে আদিবাসীরা নানাভাবেই সামাজিক বৈষম্যের শিকার৷ আদিবাসী শিশু মৃত্যুর হার দেশটিতে বাস করা অন্য জাতিগোষ্ঠীর দ্বিগুণ৷ তাছাড়া গত তিন দশকে চারশ’ আদিবাসী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক অবস্থায় মারা গেছেন৷

(এএফপি, এপি)

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

বদলে গেল অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত; আনা হয়েছে দেড়শ বছরের পুরানো গানে

আপডেট সময় : ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪