ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ নাগরিকের অভিযোগ ভিত্তিহীন ও অসত্য: সিইসি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪৮৫ বার পড়া হয়েছে

ইসির বিরুদ্ধে ৪২ নাগরিকের অভিযোগ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কমিশন ভবনে এ কথা জানান তিনি।

এর আগে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন ৪২ নাগরিক। গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে এই চিঠি পাঠানো হয় বলে জানানো হয়েছে।

৪২ জন নাগরিকের পক্ষে রাষ্ট্রপতির কাছে ওই চিঠি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. আকবর আলি খান, অবসরপ্রাপ্ত মহা হিসাব-নিরীক্ষক এম হাফিজউদ্দিন খান, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

৪২ নাগরিকের অভিযোগ ভিত্তিহীন ও অসত্য: সিইসি

আপডেট সময় : ০৯:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪