ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় ৫৭ হাজার বছর পুরানো নেকড়ের সন্ধান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

কানাডার পের্মাফ্রস্টে ৫৭ হাজার বছর পুরানো নেকড়ের মমি পাওয়া গিয়েছে । বিশেষজ্ঞদের মতে নেকড়েটি সবচেয়ে প্রাচীন জাতের।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রকাশিত এক রিপোর্টে ডেস মানিয়েস বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের অধ্যাপক জুল মিয়াচেন জানান প্রাণীটির স্থানীয় নাম ঝুর। এই মমিটির এখনো সমস্ত ত্বক পশম দিয়ে ঢাকা ও ভিতরের টিস্যু গুলোও বিদ্যমান।

তিনি আরও জানান, এর বয়স প্রায় ৫৬ হাজার বছর। এই প্রাণীটির বিষয় আরও গভীর ভাবে গবেষণার জন্য অনুমতি নিয়েছেন গবেষকরা। এক্স-রে মেশিনের মাধ্যমে বিশেষজ্ঞরা জানতে পারেন মৃত নেকড়েটির মমি কিভাবে সংরক্ষণ করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় জানা যায়, এই নেকড়েটি আধুনিক নেকড়েদের পূর্বপুরুষ যা রাশিয়া, সাইবেরিয়া এবং আলাস্কা থেকে এসেছিল।

মিয়াচেন বলেন, ধারনা করা যায় কানাডার পের্মাফ্রস্ট এলাকার আশেপাশে প্রচুর নদী প্রবাহিত হয়েছিল এবং আশেপাশে অন্যান্য প্রাণীরও বসবাস ছিল। বন্য পরিবেশের মধ্যেই নেকড়েটি বড় হয়েছে।

গবেষকরা বলেছেন, যদিও বেশ কয়েকটি ভালো নেকড়ের বাচ্চা সাইবেরিয়া থেকে উদ্ধার করা হয়েছে। তবে উত্তর আমেরিকায় পাওয়া এই মমিটি বিশেষত বিরল ছিল বলে জানিয়েছেন তারা।সিএনএন

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

কানাডায় ৫৭ হাজার বছর পুরানো নেকড়ের সন্ধান

আপডেট সময় : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪