ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনেগালের কাছে লৌকাডুবিতে মৃত্যু বেড়ে ১৪০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

সেনেগালের কাছে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪০। ২০২০ সালে এটাই সব চেয়ে বড় নৌকাডুবির ঘটনা।
নৌকায় ছিলেন ২০০ জন শরণার্থী। তার মধ্যে ১৪০ জনের বেশি মারা গেছেন সপ্তাহখানেক আগের এই নৌকাডুবিতে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অফিস অফ মাইগ্রেশনের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। সেনেগালের কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, নৌকাডুবিতে মাত্র ১০ জন মারা গেছেন।

ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক প্রধান টুইট করে বলেছেন, ”মানব পাচারকারীরা রীতিমতো সক্রিয়। আমাদের আরো কঠিন লড়াই লড়তে হবে।” সেনেগাল সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, শরণার্থীদের আসা অনেকটাই বেড়ে গেছে। তাঁরা এখন বিপজ্জনক পথে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন। স্পেনের ক্যানারি আইল্যান্ডের পাশ দিয়ে তাঁরা যাত্রা করছেন। এই জায়গাটি আফ্রিকার তটভূমি থেকে ১০০ কিলোমিটার দূরে। কাঠের নৌকায় গাদাগাদি করে শরণার্থীদের নিয়ে যাওয়া হয়। ফলে নৌকাডুবির সম্ভাবনা প্রবল থাকে।

তবে সেনেগালের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে নৌকায় আগুন ধরে যাওয়ায়। সেনেগালের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় জ্বালানি ভর্তি ড্রামেই আগুন লেগেছিল। তারপরই নৌকাটি ডুবে যায়।

এতদিন পর্যন্ত লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৫ জনের মৃত্যুই ছিল ২০২০ সালে ইউরোপে সব চেয়ে বড় নৌকাডুবির ঘটনা। কিন্তু সেনেগালের কাছে এই নৌকাডুবিতে ১৪০ জনের বেশি উদ্বাস্তুর মৃত্যু তাকে ছাড়িয়ে গেল।dw

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

সেনেগালের কাছে লৌকাডুবিতে মৃত্যু বেড়ে ১৪০

আপডেট সময় : ০৯:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪