ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে জরুরি অবস্থা জারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪৭৮ বার পড়া হয়েছে

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে জরুরি অবস্থা জারি করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রোববার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জরুরি অবস্থার সঙ্গে কারফিউও জারি করা হয়েছে। তবে একমাত্র ক্যানারি আইল্যান্ডকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। নতুন করে জারি করা এই জরুরি অবস্থা আগামী বছরের মে পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন সানচেজ।

টেলিভিশনে দেওয়া ভাষণে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরিস্থিতি চরম পর্যায়ের দিকে যাচ্ছে।’

স্পেনে করোনার দ্বিতীয় দফা ঢেউ আঘাত হেনেছে। গত বুধবার প্রথম ইউরোপীয় দেশ হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

স্পেনে জরুরি অবস্থা জারি

আপডেট সময় : ০৯:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪