ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাদা ছোড়াছুড়ি না করে সরকারকে সহায়তা করুন : কাদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

কাদা ছোড়াছুড়ি না করে দেশ ও জনগণের স্বার্থে সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, সংক্রমণের করোনা কাউকে করুণা করবে না।

মঙ্গলবার (১৯ মে) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ কথা বলেন সেতুমন্ত্রী। কাদের বলেন, করোনা মোকাবিলায় ঐক্যই হবে আমাদের মূলশক্তি। করোনার এ সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

ঘূর্ণিঝড় আম্পানের সম্ভাব্য আঘাত এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংশ্লিষ্ট বিভাগ ইতোমধ্যেই সব প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে উপকূলীয় জেলার জনসাধারণকে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, করোনার এই সংকটকালে ঈদকে সামনে রেখে মানুষ দলবদ্ধ হয়ে গ্রামমুখী হচ্ছে, যা অত্যন্ত বিপর্যয় পরিস্থিতি তৈরি করতে পারে। তেমনি আশপাশের মানুষদের জীবনও হুমকির মুখে ফেলতে পারে।

মন্ত্রী কলকারখানায় কর্মরত শ্রমিক ও করোনাজনিত এ সংকটে ফ্রন্ট লাইনের যুদ্ধে অংশ নেয়া সাংবাদিকদের বেতন ভাতা ঈদের আগেই পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে স্বাস্থ্য সেবায় অতি উচ্চমূল্য না নিয়ে জনস্বার্থে এবং চলমান পরিস্থিতি ও মানবিক বিবেচনায় চিকিৎসা, নমুনা পরীক্ষার খরচ সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

কাদা ছোড়াছুড়ি না করে সরকারকে সহায়তা করুন : কাদের

আপডেট সময় : ১১:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫