ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। কক্সবাজারে নিয়োগ দেয়া হয়েছে ঝিনাইদহ জেলার এসপি হাসানুজ্জামানকে। আর মাসুদ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে।

এ ব্যাপারে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাস এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনায় কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়।

অন্যান্যদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপি সদরদপ্তরে ডিসি হিসেবে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

কক্সবাজারের এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

আপডেট সময় : ০৫:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩