ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জেরুজালেম ইসরাইলের রাজধানী নয় : ইতালির আদালত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেম নগরীকে ইসরাইল সরকার রাজধানী হিসেবে দাবি করলেও আন্তর্জাতিক আইনে তা স্বীকৃত নয়। ফলে জেরুজালেম ইসরাইলের রাজধানী নয় বলে মত দিয়েছেন ইতালির একটি আদালত।খবর মিডল ইস্ট মনিটরের।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত প্রতিযোগীদের মধ্যে গেম শোকে কেন্দ্র করে দুটি ফিলিস্তিনি সংগঠনের করা মামলায় এ রায় দেন রোম কোর্ট হিসেবে পরিচিত ট্রাইব্যুনাল ডি রোমা।

গত ২১ মে ফ্লাভিও ইনসিন্না নামের ইতালির একজন টেলিভিশন উপস্থাপকের অনুষ্ঠানে একজন প্রতিযোগীর কাছে ইসরাইলের রাজধানীর নাম জানতে চাওয়া হয়। উত্তরে তিনি ‘তেল আবিব’ বললে তার উত্তরকে ভুল হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, সঠিক উত্তর হবে ‘জেরুজালেম’।

এরপরই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

রায়ে আদালত বলেছেন, ওই অনুষ্ঠানের পরবর্তী পর্বে এটা উল্লেখ করতে হবে যে, ‘আন্তর্জাতিক আইনে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।’

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইলি বাহিনী। এ শহরেই মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ অবস্থিত। মক্কা ও মদিনার পর এটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান।

১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। শহরটিকে তারা ইহুদিবাদী রাষ্ট্রের ‘শাশ্বত এবং অবিভক্ত রাজধানী’ দাবি করতে থাকে। তবে এই দখলদারিত্বকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।
আন্তর্জাতিক আইনে ইসরাইলের দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অবৈধ ইহুদি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

জেরুজালেম ইসরাইলের রাজধানী নয় : ইতালির আদালত

আপডেট সময় : ১১:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫