ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী আর নেই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার স্বাস্থ্যের অবনতি হলে গতরাত দুইটার দিকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। পরে সেখানেই মারা যান তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে শফিউল বারী বাবুকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী আর নেই

আপডেট সময় : ১১:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫