ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ৯৯৯-এ ফোন করে রক্ষা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

নাটোরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে জামিল নামে এক পর্যটকের ব্যাগে ইয়াবা ঢুকিয়ে ফাঁসাতে চেয়েছিলেন শাহীন আলম নামে এক যুবক। এ সময় তার জামিল সফর সঙ্গীদের ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। তারা ঘটনাস্থলে এসে বিষয়টির প্রতিকার চেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে রক্ষা পান।

শুক্রবার নাটোর সদর উপজেলার উত্তরা গণভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুয়া ডিবি পরিচয়দানকারী শাহীন শহরের ফুলবাগান এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে।

পুলিশ ও হয়রানির শিকার যুবকরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের লক্ষীপুর ভাটাপাড়া যুব সংঘের ১৪ সদস্য সাতটি মোটরসাইকেলে উত্তরা গণভবনের সামনে দিয়ে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে যাচ্ছিলেন। এ সময় বহরের পেছনে একা থাকা সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দিপনের মোটরসাইকেলের গতিরোধ করেন শাহীন আলম। তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে জামিলের ব্যাগ তল্লাশি শুরু করেন।

এক সময় শাহীন তার কাছে থাকা ইয়াবা জামিলের ব্যাগে ঢুকিয়ে দেন। জামিল ঘটনার প্রতিবাদ জানিয়ে তার অন্য সঙ্গীদের ফোন দেন। তারা ঘটনাস্থলে এসে বিষয়টির প্রতিকার চেয়ে ৯৯৯- এ ফোন দিলে নাটোর সদর থানার পুলিশ সেখানে পৌঁছে শাহীনকে আটক করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

ডিবি পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ৯৯৯-এ ফোন করে রক্ষা

আপডেট সময় : ১১:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫