ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের যাত্রীবাহী বিমানকে ভাইরাস বোমার সঙ্গে তুলনা ইতালির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে আপাতত কোনো ফ্লাইট প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার৷ বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গেও তুলনা করেছে কর্তৃপক্ষ৷

সোমবার ঢাকা থেকে রোমে অবতরণ করা বিমানের ২২৫ জন যাত্রীর অনেকেই করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন৷ এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আসা সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সা৷ বিমানের সব যাত্রীকে আপাতত দুই সপ্তাহের কোয়ারান্টিনে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷ শেঙ্গেন অঞ্চলের বাইরে থেকে আসা সবার জন্যই এই নিয়ম বাধ্যতামূলক৷

বিমানের ২২৫ জন যাত্রীর অন্তত ২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে৷ তবে এখনো সবার পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি৷ এই তথ্য জানিয়ে লাৎসিও রাজ্যের স্বাস্থ্য কমিশনার আলেসিও ডি’আমাতো বাংলাদেশ থেকে আসা বিমানটিকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা করেছেন৷ তিনি বলেন, ‘‘আমরা সেটিকে নিষ্ক্রিয় করেছি৷”

বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্তটি এক সপ্তাহ কার্যকর থাকবে বলে জানিয়েছেন স্পেরান্সা৷ এরপর নতুন সিদ্ধান্ত নেয়া হতে পারে৷ তবে শেঙ্গেনের বাইরে থেকে আগতদের জন্য কঠিন নিয়ম আরোপের বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি৷

এদিকে ১ জুনের পর বাংলাদেশ থেকে আসা সব নাগরিককে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রোমের স্বাস্থ্য কর্তৃপক্ষ৷ লাৎসিও রাজ্যে সোমবার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ১২ জনই ছিলেন রোমে বসবাসরত বাংলাদেশি৷ সূত্র: ডয়েচেভেলে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের যাত্রীবাহী বিমানকে ভাইরাস বোমার সঙ্গে তুলনা ইতালির

আপডেট সময় : ১১:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫