ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভে বিএনপির এমপিরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

সংসদে পাস হওয়া ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের বাইরে এই বিক্ষোভ করেন তারা। মঙ্গলবার চলতি অর্থবছরের বাজেট পাস হয়।

বিক্ষোভে বিএনপির এমপিরা বলেন, শুধু একদিন বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে বাজেট পাস করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি।

বিএনপির এমপিরা আরও বলেন, পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনো বাজেট পাস হয়নি। জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি।

এসময় বিএনপির এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমীন ফারহানা।

মঙ্গলবার ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়।00

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভে বিএনপির এমপিরা

আপডেট সময় : ১১:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫