ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরে করোনা আক্রান্ত স্ত্রীকে ৫ তলা থেকে ফেলে দিলো স্বামী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মিশরে এক নারীকে পাঁচ তলা থেকে ফেলে দিয়েছেন তার স্বামী। মিশরের সংবাদমাধ্যম আল ওয়াতানের একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে আল ওয়াতানের প্রতিবেদনে বলা হয়, স্ত্রীকে ফেলে দেয়ার ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। আটকের পর ওই ব্যক্তি জানিয়েছেন যে তাদের সাংসারিক জীবনে কলহ ছিলো এবং করোনায় আক্রান্ত হওয়ার পর সেটি আরো বেড়ে যায়।
সূত্র জানায়, ঘটনার দিন ওই নারী এবং তার স্বামীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই ব্যক্তি তার স্ত্রীকে ধাক্কা দিয়ে পাঁচ তলা থেকে ফেলে দেন। পরে প্রতিবেশীরা অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে ওই নারী এখনো অচেতন অবস্থায় থাকায় তার কাছ থেকে কোনো কিছু জানতে পারেনি পুলিশ। জানা গেছে, ওই নারী মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন।
স্ত্রীকে ফেলে দেয়ার ঘটনায় অভিযুক্ত ওই স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে রিমান্ডে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার তদন্ত চলছে বলে মিশরের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

মিশরে করোনা আক্রান্ত স্ত্রীকে ৫ তলা থেকে ফেলে দিলো স্বামী

আপডেট সময় : ১১:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫