ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশর প্রায় সব পণ্য চীনে বিনা শুল্কে রপ্তানির সুবিধা ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে যত ধরনের পণ্য চীনে রপ্তানি হয় তার মধ্যে মাত্র তিনটি বাদে সবই বিনা শুল্কে চীনের বাজারে ঢুকতে পারবে বলে ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় এ তথ্য জানিয়েছেন চীনে নিযুক্ত রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।
তিনি বলেন, চীনের বাজারে নতুন করে বাংলাদেশের ৫ হাজার ১৬১টি পণ্যের শুল্ক মুক্ত রপ্তানির সুবিধা ঘোষণা করা হয়েছে।এর ফলে চীনের বাজারে বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশই শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা পেল। আগামী ১ জুলাই থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে বাংলাদেশকে জানিয়েছে চীন।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ যে অর্থনৈতিক কূটনীতি চালু করেছে, এটা সেদিক থেকে খুব বড় একটা অর্জন। চীন সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশটির বাজারে বাংলাদেশ যত পণ্য পাঠাবে তার ৯৭ শতাংশই শুল্ক মুক্ত সুবিধা পাবে। এটাকে এক অর্থে শত ভাগ শুল্কমুক্ত রপ্তানি সুবিধাও বলা যায় বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়ার মাধ্যমে আরও বড় বড় বাজারে বাংলাদেশের পণ্যের জন্য এ ধরনের সুবিধা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশর প্রায় সব পণ্য চীনে বিনা শুল্কে রপ্তানির সুবিধা ঘোষণা

আপডেট সময় : ১১:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫