ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলীর নায়িকার সঙ্গে রাজ্জাক কি বিয়ের গহনা কিনলেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

পাকিস্তানি ক্রিকেটার আব্দুর রাজ্জাককে বিয়ে করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া-এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। গয়নার দোকানে এই দুই তারকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এমন গুঞ্জন ওঠে। সম্প্রতি এ বিষয়েই মুখ খুলেছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী।

তামান্না স্পষ্ট জানান, আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বন্ধুত্ব মানেই যে তাকে বিয়ে করতে হবে, এমন কোনো বিষয়ও নেই।

যে ছবিকে ঘিরে তার সঙ্গে পাক ক্রিকেটারের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে, তা দুবাইতে থাকাকালীন তোলা বলেও দাবি করেছেন ‘বাহুবলী’ তারকা।

টাইমস অব ইন্ডিয়া, এবিপিলাইভসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালে দুবাইয়ে একটি গয়নার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও তামান্না ভাটিয়া। সেখানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাদের বিয়ের গুঞ্জন ওঠে।

এ প্রসঙ্গে তামান্নার দাবি, দুবাইয়ের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সেখানেই তার সঙ্গে আব্দুর রাজ্জাকের দেখা হয়। এরপরই তাদের বিয়ে নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা।

বিয়ের গুঞ্জনকে অহেতুক দাবি করে এই মুহূর্তে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানান ‌‌‘বাহুবলী’ অভিনেত্রী।

বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তামান্না ভাটিয়া। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় কাজের ভিডিও, রান্নার ভিডিও, পুরোনো ছবি পোস্ট করে সময় কাটাচ্ছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় এই তারকা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Raihan

জনপ্রিয় সংবাদ

বাহুবলীর নায়িকার সঙ্গে রাজ্জাক কি বিয়ের গহনা কিনলেন

আপডেট সময় : ১১:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫